সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

চলতি বছরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা পূর্ণাঙ্গ সিরিজ, সূচি প্রকাশ

ক্রীড়া প্রতি‌বেদক

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আসন্ন এ পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে সূচিও প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মধ্যকার এই পূর্ণাঙ্গ সফরে থাকছে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। ঘরের মাঠে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।এরপর শুরু হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেটার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্ট খেলবে তারা। এরপরই নভেম্বরে দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা।

জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৩-২৭ নভেম্বর। এ সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

টেস্টের পর ১, ৪ ও ৭ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ১০-১৩ ডিসেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন