শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

মণিরামপুরে ৮ দলীয় নাইট ফুটবল টুর্ণামেন্টে শ্যামনগর চ্যাম্পিয়ন

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে ৮ দলীয় নাইট ফুটবল টুর্র্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভরতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় টাইব্রেকারের মাধ্যমে কামালপুর নাভানা স্পোটিং একাদশকে ২-০ গোলে পরাজিত করে শ্যামনগর স্পোটিং ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় খানপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীসহ অন্যান্য অতিথিরা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন