রবিবার । ১লা ফেব্রুয়ারি, ২০২৬ । ১৮ই মাঘ, ১৪৩২

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

রূপসা প্রতিনিধি

খুলনার রূপসায় ১৬ দলীয় ৩য় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট -২০২০ উদ্বোধন হয়েছে। শহীদ মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত খেলাটি শনিবার বিকাল ৩টায় কাজদিয়া সরকারী কলেজিয়েট স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

টুর্নামেন্টর আহবায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে এবং অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলীমুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, রূপসা থানা অফিসার্স ইনচার্জ মোল্লা জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল¬াহ যোবায়ের, সাবেক ফিফা রেফারি এহসানুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, বাকির হোসেন বাকু উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, রূমাশিস আহবায়ক মোঃ রবিউল ইসলাম পলাশ প্রমূখ। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে রহিমনগর ফুটবল একাডেমি ও শহীদ মুনসুর স্মৃতি সংসদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন আব্দুর রহমান ঢালী, মনির ঢালী ও মাহবুবুর রহমান। ২য় দিনের খেলা ২৯ নভেম্বর বিকাল ৩টায় খুলনা আবাহনী ও মৌভোগ অগ্রগামী যুবসংঘের মধ্যে অনুষ্ঠিত হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন