শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

খুলনার ২৯নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবলে আলিমুজ্জামান স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

খুলনা নগরীর ২৯নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুন্সি আলিমুজ্জামান স্মৃতি সংঘ। গতকাল সোমবার খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তারা ৩-০ গোলের বড় ব্যবধানে আরকে ব্রাঞ্চ স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সদস্য এড. মোঃ সাইফুল ইসলাম এবং ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মোস্তাইন বিন ইদ্রিস (চঞ্চল)। এসময় ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন