রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

জোড়া উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

দিনের শুরুতে দ্রুতই ভারতের শেষ চার উইকেট তুলে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারলো না টাইগাররা। আরও একবার ব্যর্থ টপ অর্ডার। স্কোরবোর্ডে ২২ রান তুলতেই প্রথম সারির তিন ব্যাটারকে হারিয়েছে তারা। সবমিলিয়ে অস্বস্তি নিয়েই লাঞ্চ বিরতিতে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে বাংলাদেশ। ১৫ রান নিয়ে উইকেটে আছেন শান্ত। অপর অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিমের সংগ্রহ ৪ রান। প্রথম ইনিংসে এখনও ৩৫০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

বিস্তারিত আসছে…

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন