রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতি‌বেদক

ভেজা আউটফিল্ডের কারণে প্রথম সেশনে খেলাই অনুষ্ঠিত হয়নি। এমনকি টস করাও সম্ভব হয়নি। ফলে দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়ার আগে টস অনুষ্ঠিত হয়। টস জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী, খুররম শাহজাদ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন