বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ করল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ‌‘এ’ দলের গত ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। তবে দেশ জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরিস্থিতি অস্বাভাবিক ছিল। যার কারণে নির্দিষ্ট সময়ে যেতে পারেননি ক্রিকেটাররা।

বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষিত নতুন সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ ‘এ’ দল। দুইদিন অনুশীলন করার পর ১৩ আগস্ট প্রথম আনঅফিশিয়াল টেস্ট খেলতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবেন মুশফিকুর রহিমরা। এরপর ২০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

দুই টেস্টের সিরিজ শেষে আগামী ২৬ আগস্ট তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। একদিন অনুশীলনের পর ২৮ আগস্ট দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের শেষ ম্যাচটি হবে ৩০ আগস্ট। সবকটি ম্যাচই হবে ইসলামাবাদে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন