রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩

চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

চমক দিয়ে শরু হলো ইউরো চ্যাম্পিয়নশিপের নক আউট পর্ব। প্রথম ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে দিয়েছে সুইজারল্যান্ড। পা রেখেছে ইউরোর কোয়ার্টার ফাইনালে। শনিবার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ম্যাচে দুই অর্ধে দুই গোল করে জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড।

ম্যাচের ৩৭ মিনিটে প্রথম গোল করে সুইসরা। রেমো ফেউলার দলকে লিড এনে দেন।

এরপর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে রুবেন ভারগাস গোল করে দলকে কোয়ার্টারের পথে তুলে নেন। চেষ্টা করেও ওই গোল আর শোধ করতে পারেনি গেল আসরের ইউরো চ্যাম্পিয়ন ইতালি।

 

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন