শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

ফুলতলায় আইকন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা মেমোরী ক্লাব আয়োজিত ৪ দলীয় আইকন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন শনিবার বিকালে ডাবুর মাঠে অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পপতি হুমায়ুন কবির ভুইয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ওহিদুর রহমান মিলু, সাইফুল ইসলাম, খেলাফত হোসেন প্রমুখ।

উদ্বোধনী খেলায় মেমোরী লাল দল টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে মেমোরী সবুজ দলকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন সোনা মিয়া, আবেদ ও বুলবুল। আগামী মঙ্গলবারের খেলা মেমোরী হলুদ বনাম মেমোরী নীল দলের মধ্যে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন