রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩

মুস্তাফিজ কোথায় বেশি চাপে থাকেন জানালেন তার সতীর্থ

ক্রীড়া প্রতিবেদক

চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। শুরুর দিকে বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেও বর্তমানে কিছুটা খরুচে কাটার মাস্টার। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ফিজ সংগ্রহ করেছেন ১১ উইকেট।

জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম মনে করেন, জাতীয় দলের থেকে আইপিএলেই চাপ কম অনুভব করেন মুস্তাফিজ। সোমবার প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচ শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন শরিফুল।

মুস্তাফিজ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল মুস্তাফিজ ভাই ভালো উপভোগ করেন কারণ ওইখানে চাপটা কম। বাংলাদেশে হয়ত অনেক চাওয়া থাকে হয়ত একটু খারাপ হলে অনেক চাপ পড়ে যায়।’

‘উনি তো ধারাবাহিকভাবে পারফর্ম করছেন লাস্ট ২-৩ টা ম্যাচ হয়ত আশানুরূপ করতে পারেনি। চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে কারণ লাস্ট কয়েকটা বছর তো উনি খুব ভালো পারফরম্যান্স করেছেন। উনি ভালো করছেন হয়তোবা সবার চাওয়া অনুযায়ী দুই-একটা ম্যাচে করতে পারেননি।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন