রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

বাবা হারালেন স্বর্ণজয়ী সাঁতারু

ক্রীড়া প্রতিবেদক

সাতার ও ক্রীড়াঙ্গনের অন্যতম তারকা ক্রীড়াবিদ মাহফুজা খাতুন শিলার বাবা আর নেই। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী আহম্মদ গাজী। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগা আহম্মদ গাজী ৮২ বছর বয়সে পৃথিবী ত্যাগ করলেন।

স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আহম্মদ গাজী। যশোরে নিজ এলাকায় চিরশায়িত হবেন কৃতী সাঁতারুর বাবা। শিলার বাবা ও রনির শ্বশুরের মৃত্যুতে বাংলাদেশ সাতার ফেডারেশনসহ অনেক ব্যক্তি, সংস্থা শোক জ্ঞাপন করেছে।

শিলা ২০১৬ সালে এসএ গেমসে রেকর্ডসহ দু’টি স্বর্ণ জেতেন। শিলার স্বামী শাহজাহান আলী রনিও স্বর্ণজয়ী সাঁতারু। তিনি ২০০৬ সালে কলম্বো সাফে স্বর্ণ জিতেছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন