দিঘলিয়া প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচে নাহিদ স্মৃতি সংঘ জয়ী

ক্রীড়া প্রতিবেদক

দিঘলিয়া ইয়ং মেনস এ্যাসোসিয়েশন (ওয়াই এম এ)’র আয়োজনে এমপি আব্দুস সালাম মূর্শিদী দিঘলিয়া প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচে নাহিদ স্মৃতি সংঘ ৪৬ রানে জয়ী হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ক্লাবের নিজস্ব মাঠে অনুষ্ঠিত লীগের প্রথম খেলায় নাহিদ স্মৃতি সংঘ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ১৫৬ রান সংগ্রহ করে। জবাবে বারাকপুর রাইডার্স ১৫৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে মাঠে নেমে ১১০ রানে অলআউট হয়ে যায়। খেলায় সেরা ফরেন প্লেয়ার নির্বাচিত হন মারুফ। তার ব্যক্তিগত সংগ্রহ ২৩ বলে ৫৩ রান। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় একই মাঠে ইউনাইটেড ক্লাব মুখোমুখি হবে সুগন্ধি রোজ ক্লাবের।

দিঘলিয়া প্রিমিয়ার লীগ DPL season-7 ‘র উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ বাবুল আক্তার, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি খান নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা মোড়ল মিজানুর রহমান, খান মতিয়ার রহমান, আব্দুস সালাম বাওয়ালী, শেখ আলতাফ হোসেন কিংকং, খান মোজাফফর হোসন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এরশাদ আলী সবুজ, ইয়াং মেনস এ্যাসোসিয়েশনের আহবায়ক কে এম আসাদুজ্জামান, সদস্য সচিব মোস্তফা আমির ফয়সাল, ক্লাবের সদস্য নীরব মোড়ল, শাকিল মোড়ল প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন