সোমবার । ২৩শে মার্চ, ২০২৬ । ৯ই চৈত্র, ১৪৩২

৩১০ রান তুলে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটসম্যানদের অযাচিত কয়েকটি আউটে ব্যাকফুটে চলে যায়। শেষ পর্যন্ত ২৯০ রান তুলতেই হারিয়ে বসে ৯ উইকেট। শঙ্কা জাগে ৩০০ এর আগেই অলআউট হওয়ার। কিন্তু শরীফুল ইসলাম ও তাইজুল ইসলামের ব্যাটে ভর করে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। তাইজুল ৮ ও শরীফুল ১৩ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল বুধবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

বল হাতে গ্লেন ফিলিপস ৪টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন কাইল জেমিসন ও এজাজ প্যাটেল।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন