বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

মোবাইল হারিয়ে থানায় জিডি সাকিবের

ক্রীড়া প্রতিবেদক

মোবাইল ফোন হারিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ক্রিকেটার সাকিব আল হাসান।

শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া জানান, রোববার সন্ধ্যার দিকে সাকিব এ জিডি করেন।

ওসি বলেন, ‘ক্রিকেটার সাকিব আল হাসান তার মোবাইল ফোন হারিয়ে একটি জিডি করেছেন। তিনি ঠিক কোথায় মোবাইলটি হারিয়েছেন, তা বলতে পারছেন না, তবে তার ধারণা, গণভবনের আশপাশের এলাকায় মোবাইল ফোনটি হারিয়ে থাকতে পারেন।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন