সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

মার্শের সেঞ্চুরিতে উড়ছে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ব্যাটে ঘুরে দাঁড়ায় অজিরা। ওয়ার্নার আউট হলেও সেঞ্চুরি পূর্ণ করেছেন মার্শ।

৩০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ১২ রানে ১১ বলে ১০ রানে আউট হন ট্র্যাভিস হেড। এরপর ক্রিজে আসা মিচেল মার্শ বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার।

পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এরপরও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান এই দুই ব্যাটার। দুজনেই করেন ফিফটি। তবে দলীয় ১৩২ রানে ৬১ বলে ৫৩ করে আউট হন ওয়ার্নার।

ওয়ার্নারের বিদায়ের পর ক্রিজে আসেন স্টিভেন স্মিথ। স্মিথকে সঙ্গে নিয়ে মারমুখি ব্যাটিংয়ে ৮৭ বলে শতক পূরণ করেন মার্শ। ৩১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে অজিরা।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন