সোমবার । ২৩শে মার্চ, ২০২৬ । ৯ই চৈত্র, ১৪৩২

প্রথম বলেই আউট লিটন, তিনে মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

টস হেরে ব্যাটিংয়ে নামতেই প্রথম বলে উইকেট হারাল বাংলাদেশ। ট্রেন্ট বোল্টের করা বল উড়িয়ে মারতে গিয়ে ম্যাট হেনরির ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন টাইগার ওপেনার লিটন দাস। বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে কোনো রান না করেই।

২.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ১০ রানে আছেন মিরাজ ও ৪ রানে আছেন তানজিদ।

দুই দলের একাদশেই এসেছে একটি করে পরিবর্তন। বাংলাদেশের একাদশে মাহেদী হাসানের পরিবর্তে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ম‍্যাচে ব‍্যর্থ তরুণ ওপেনার তানজিদ হাসান পেলেন আরেকটি সুযোগ। পেস বিভাগে আগের দুই ম্যাচের মতোই তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। চেন্নাইয়ের উইকেটে বাড়তি কোনো স্পিনার নেয়নি বাংলাদেশ। সাকিব ছাড়া স্পিন বিভাগে থাকছেন মেহেদী হাসান মিরাজ। প্রয়োজনে মাহমুদউল্লাহকে কাজে লাগাতে পারবেন সাকিব।

অন্যদিকে অধিনায়ক কেন উইলিয়ামসনকে জায়গা করে দিয়েছেন উইল ইয়াং। উইলিয়ামসন ফেরায় আজ ওপেন করতে পারেন রাচিন রবীন্দ্র।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন