যোগীপোলে ৩২ দলীয় চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক

খানজাহানআলী থানাধীন যোগীপোল সৌখিন ক্রীড়া চক্র আয়োজিত বঙ্গবন্ধূ স্মৃতি স্মরণে ৩২ দলীয় চাইনিজ বার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মধু ফ্যাক্টরি একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের এ ফাইনাল খেলায় যোগীপোল সৌখিন ক্রীড়া চক্র মধু ফ্যাক্টরি একাদশের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে ৩/২ গোলে মধু ফ্যাক্টরি একাদশ বিজয়ী হয়।

শুক্রবার (৮ আগস্ট) বিকালে যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলার চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহন্মেদ, খানজাহানআলী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, যুবলীগনেতা ও যোগীপোল ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, খানজাহান আলী থানা অফিসার ইন চার্জ মোঃ কামাল হোসেন খান, খুলনা জেলা পরিষদের সদস্য ও থানা শ্রমিকলীগনেতা মোঃ সাইফুল ইসলাম বাবু, দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক চঞ্চল, ইউপি সদস্য শেখ আমজাদ হোসেন, মহিলা সদস্য হাফিজা বেগম, বাকেশি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

যোগীপোল ইউপি সদস্য শাহ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলেক শেখ, স্থানীয় আওয়ামীলীগনেতা হোসেন আলী হাওলাদার, মাস্টার মতিয়ার রহমান, শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম, শাহ মোঃ আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রিয়াজ আহমেদ সবুজ, মোঃ টিটু মোড়ল, তরুণ সমাজসেবক মোঃ কামাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বেগ মোঃ রাসেলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

খুলনা গেজেট/এইচ/লিপু 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন