বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

বিসিবি-তামিম বৈঠক আজ

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি কর্মকর্তারা তামিম ইকবালের ফোনের জন্য অপেক্ষা করছিলেন। গতকাল সে কল পেয়েও গেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। আজ হতে পারে তামিমের সঙ্গে বোর্ড কর্তাদের কাঙ্ক্ষিত বৈঠক।

কিছুটা গোপনীয়তা রেখে সভাটি করতে চায় উভয় পক্ষ। যেখানে তামিম তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতির পাশাপাশি অবসরের সিদ্ধান্তের পেছনের ঘটনা তুলে ধরতে পারেন।

ইংল্যান্ডে উন্নত চিকিৎসা নিতে যাওয়ার আগে ওয়ানডে অধিনায়ক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রটোকল অনুযায়ী ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে মনের কথা খুলে বলবেন তিনি।

তবে তাঁর মত পরিবর্তন হয়ে থাকলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও বসতে পারেন। যদিও বোর্ড সভাপতি গতকাল পর্যন্ত নিশ্চিত ছিলেন না কার সঙ্গে বৈঠক করতে চান তামিম।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন