বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট দিল আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

টস জিতে বোলিং নিয়ে লাগাম হাতে রেখেছিল বাংলাদেশ দল। আফগানিস্তানের টপ অর্ডারের চার ব্যাটার রান করতে পারেননি। তবে মিডল-লোয়ার মিডলে ভর করে ৭ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।

ঝড়ো ব্যাট করতে গিয়ে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় আফগানরা। নাসুম আহমেদ তুলে নেন ওপেনার হযরতুল্লাহ জাজাইকে। এরপর ৭.৪ ওভারে ৫২ রানে ৪ উইকেট হারায় আফগানরা। একে একে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ (১৬), ইব্রাহিম জাদরান (৮) ও করিম জানাত (৩)।

ওই ধাক্কা সামাল দেন মোহাম্মদ নবী ও নাজিবুল্লাহ। তারা ৩৫ রান যোগ করেন। নাজিব ফিরে যান ২৩ রান করে। তিনি তিনটি চারের শট মারেন। পরে নবীর সঙ্গে জুটি গড়েন আজমতুল্লাহ ওমরজাই। সাকিবের বলে ফেরার আগে ওমরজাই চার ছক্কার শটে ১৮ বলে ৩৩ রানের ইনিংস খেলেন।

পাঁচে ব্যাট করতে নামা মোহাম্মদ নবী ইনিংস শেষ করে আসেন। তিনি দলের পক্ষে খেলেন সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস। ৪০ বলে ওই ইনিংস তিনি সাজান ছয়টি চার ও একটি ছক্কার শটে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন