মঙ্গলবার । ২৪শে মার্চ, ২০২৬ । ১০ই চৈত্র, ১৪৩২

হৃদয়ের পর তামিমেরও বিদায়

ক্রীড়া প্রতিবেদক

শুরুর দিকে ‘জীবন’ পেয়েছিলেন তামিম ইকবাল। সেই সুযোগ কাজে লাগিয়ে তুলে নিয়েছিলেন দারুণ এক ফিফটি। কিন্তু ধৈর্য হারিয়ে ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে পারলেন না টাইগার দলপতি।

৩৪তম ওভারে আইরিশ স্পিনার জর্জ ডকরেলের বলে অযথা ডাউন দ্য উইকেটে শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিলেন তামিম। বল তার ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়, যা সহজেই তালুবন্দি করেন ক্রেইগ ইয়াং। ফলে শেষ হয় তামিমের ৮২ বলে ৬ চারে সাজানো ৬৯ রানের ইনিংস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯২ রান।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন