মঙ্গলবার । ২৪শে মার্চ, ২০২৬ । ১০ই চৈত্র, ১৪৩২

ক্রীড়া লেখক সমিতি থেকে সালাউদ্দিন বহিস্কার

ক্রীড়া প্রতিবেদক

দেশের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন ক্রীড়া লেখক সমিতি পরীক্ষিত ক্রীড়া সংগঠক, কিংবদন্তি খেলোয়ড়দের সম্মানসূচক সদস্যপদ প্রদান করে থাকে। দেশের সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর ক্রীড়া লেখক সমিতি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সম্মানসূচক সদস্যপদ বাতিল করেছে। এর আগে, ২০১২ সালে বাফুফে সভাপতিকে সম্মানসূচক সদস্যপদ প্রদান করা হয়েছিল।

কাজী সালাউদ্দিনের সম্মানসূচক সদস্যপদ বাতিল করার কারণ সম্পর্কে ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক সামন হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে তার আচরণ, বক্তব্য সব কিছুই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থি।

তার কুরুচিপূর্ণ বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তাই ক্রীড়া লেখক সমিতি কার্যনির্বাহী কমিটি জরুরি সভা করে কাজী সালাউদ্দিনের অনারারি সদস্য পদ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। কাজী সালাউদ্দিনের বহিষ্কারাদেশের পাশাপাশি সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের বক্তব্যেরও নিন্দা জ্ঞাপন করেছে এই সংগঠনটি।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন