মঙ্গলবার । ২৪শে মার্চ, ২০২৬ । ১০ই চৈত্র, ১৪৩২

খালিশপুরে স্যাডো নাইট ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খালিশপুরে স্যাডো নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে খালিশপুর পিপলস্ ফুটবল মাঠে ৬টি দলের এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।
১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরুল ইসলামের সার্বিক সহযোগিতায় সাবেক জিএস মোঃ নাইমুল ইসলাম খালেদের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা তানভীর হাসান নয়নের সঞ্চালনায়  টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক হাসান হিটলু,খালিশপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম গিয়াস উদ্দীন, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, এস এম খুরশীদ আহম্মেদ টোনা, কাজী তালাত হোসেন কাউট, এইচ এম ডালিম হাওলাদার,আওয়ামীলীগ নেতা কাজী সাফায়েত হোসেন প্যারট, এস এম মোর্শেদ আহম্মেদ মনি, মোঃ জাকির হোসেন, জিয়াউল আলম খোকন, সরদার আলী আহম্মেদ, জিয়াউর রহমান জিয়া, যুবলীগ নেতা মহিদুল ইসলাম মিলন, সাবেক ছাত্রনেতা এস এম নূর হাসান জনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম অভি, খালিশপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  আতিকুর রহমান সোহাগ ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন