মঙ্গলবার । ২৪শে মার্চ, ২০২৬ । ১০ই চৈত্র, ১৪৩২

খালিশপুরে দ্বিতীয় মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

উদীয়মান যুব সমাজের উদ্যোগে ও উদীয়মান স্পোর্টস ক্লাবের উদ্যোগে দ্বিতীয়  মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলার উদ্বোধন হয়েছে।   বৃহস্পতিবার (০৫ জানুয়ারি)  রাতে খালিশপুর আলমনগর জোড়া তালগাছ মোড়স্থ মাঠ প্রাঙ্গনে খেলার উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম।
সংগঠনের সভাপতি  মোঃ রবিউল গাজী উজ্জল এর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা মোঃ আমিরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. তারিক মাহামুদ তারা, খুলনা মহানগর পিপি এড. কে এম ইকবাল হোসেন, খুলনা জেলা পিপি এড. এনামুল হক, সমাজ সেবক মোঃ শরিফুল ইসলাম বাবু, উদীয়মান যুব সমাজের উপদেষ্টা মোঃ জুবায়ের হোসেন, শামসুল আলম লিপন, মোঃ নুর হাসান জনি, শেখ আহসান ছাব্বির জীবন। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শুকুর গাজী সুমন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইসলাম রকি, কোষাধ্যক্ষ আহম্মেদ গাজী রনি, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শুভ, ক্রীড়া সম্পাদক সাফিন আল মামুন। মাহফুজুর রহমান মাহিন, ফারদিন আলিফ, শাহজাদ আলম আহাদ, নাহিদুল ইসলাম সাগর, মোঃ হাসান পাপ্পু, মোঃ নাহিন গাজী উৎস, মোঃ ইয়াকুব সরকার।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন