মঙ্গলবার । ২৪শে মার্চ, ২০২৬ । ১০ই চৈত্র, ১৪৩২

ভারতকে ১৪৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

গেজেট ডেস্ক

প্রথম ইনিংসে ২২৭ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হলো ২৩১ রানে। তাতে লিড পেয়েছে ১৪৪ রানের। দ্বিতীয় টেস্ট জিততে ভারতকে করতে হবে ১৪৫ রান। এখনো হাতে আছে প্রায় আড়াই দিন।

শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউট হয়েছেন খালেদ আহমেদ। ৯ বল খেলে ৪ রান করেন তিনি। তাসকিন আহমেদ ৩১ রানে অপরাজিত থাকেন। তার আগে লিটন কুমার সর্বোচ্চ ৭৩, জাকির হাসান ৫১ ও নুরুল হাসান ৩১ রান করে আউট হন।

বল হাতে ভারতের অক্ষর প্যাটেল ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন