উইকেট হারিয়ে বিপদে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

টস জিতে ব্যাট করতে এসে শুরুটা ভালো হল না নিউজিল্যান্ডের। প্রথম ওভারে ফিন অ্যালেন বিদায় নেন। পাওয়ার প্লের শেষ ওভারে ফিরে যান ডেভন কনওয়ে। সপ্তম ওভারে ফিরেছেন গ্লেন ফিলিপ্স। ৪৯ রানে তিন উইকেট হারিয়ে বিপদে নিউজিল্যান্ড।

৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৫ রানে ব্যাট করছে নিউজিল্যান্ড। ২২ রানে উইলিয়ামসন ও ২ রানে আছেন স্যান্টনার।

এর আগে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় নিউজিল্যান্ড। শাহীন আফ্রিদির বলে ব্যাট চালিয়ে লাইন মিস করেন ফিন। তাকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৩ বলে ৪ রান করে মাঠ ছাড়েন ফিন। এরপর ভালোই খেলছিলেন উইলিয়ামসন-কনওয়ে। তবে মিডঅফে সিঙ্গেল নিতে গিয়ে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙেছেন শাদাব খান। কনওয়ে ফিরেছেন ২০ বলে ২১ রান করে।

এরপর দুই প্রান্ত থেকেই স্পিন আনেন বাবর। পাক স্পিনার নওয়াজে ঘায়েল হয়েছেন গ্লেন ফিলিপ্স। ৮ বলে ৬ রান করেন তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন