শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

করোনায় মারা গেলেন স্বাধীন বাংলা দলের ফুটবলার নওশের

ক্রীড়া প্রতিবেদক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্বাধীন বাংলা দলের ফুটবলার নওশেরুজ্জামান মারা গেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গেল সপ্তাহে অসুস্থ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নওশেরের চিকিৎসার দায়িত্ব নেয়া হয়েছিল। জাতীয় দল ও মোহামেডানের এই স্ট্রাইকার করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এর পর রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন নওশের। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীন-বাংলা ফুটবল দলের সদস্য নওশেরের নামা‌জে জানাজা সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টে‌ডিয়া‌মে প্রথম জানাজা, এরপর মু‌ন্সিগঞ্জে দ্বিতীয় জানাজা শে‌ষে চাঁদপু‌রে দাফন করা হ‌বে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন