সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

বাগেরহাট জেলা জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স ক্লাবে আয়োজিত খেলায় ফকিরহাট, মোংলা ও সদর উপজেলা অংশগ্রহণ করে। অনুর্ধ্ব ১৫ ও অনুর্ধ্ব ১৮ দুইটি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়।

অনুর্ধ্ব ১৫ খেলায় একক ও দ্বৈত উভয়টিতে চ্যাম্পিয়ন হয় মোংলা উপজেলা, অপরদিকে অনুর্ধ্ব ১৮ তে একক ও দ্বৈত উভয়ে চ্যাম্পিয়ন হয় ফকিরহাট উপজেলা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ মিজানুর রহমানসহ ক্রীড়ানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন