সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

মোড়েলগঞ্জে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ প্রতিনিথি

বাগেরহাটের মোড়েলগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে দুটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ঐতিয্যবাহী এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলায় অংশগ্রহণ করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মোড়েলগঞ্জ উই আর দ্যা হেলপিং পিপল ও বারইখালী মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা।

এ খেলায় উই আর দ্যা হেলপিং পিপল ৪-১ গোলে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান আলী খান। এ খেলাটি দেখতে বিপুল দর্শকের সমাবেশ ঘটে। উই আর দ্যা হেলপিং পিপল এর খেলোয়াড় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে মো. মাসুম বিল্লাহ্।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন