বাংলাদেশ-উইন্ডিজ ‘এ’ দলের সিরিজের সূচি

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছে। যেখানে স্বাগতীকদের বিপক্ষে এখনো একটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ বাকি। এরই মধ্যে প্রকাশ পেল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের খেলার সূচি।

আগামী আগস্টে অনুষ্ঠিত হবে সিরিজটি। আসন্ন এই সফরে ক্যারিবীয় ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল চারদিনের দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। পুরো সিরিজটি অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে। ৪ আগস্ট শুরু হওয়া সিরিজটি শেষ হবে ২০ আগস্ট।

বাংলাদেশ ‘এ’ এবং ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সিরিজের সূচি

৪-৭ আগস্ট : প্রথম চারদিনের ম্যাচ
১০-১৩ আগস্ট : দ্বিতীয় চারদিনের ম্যাচ

১৬ আগস্ট : ১ম ওয়ানডে
১৮ আগস্ট : ২য় ওয়ানডে এবং
২০ আগস্ট : ৩য় ওয়ানডে

* চারদিনের ম্যাচ দুটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। বাংলাদেশ সময় রাত ৮টা। একদিনের ম্যাচ তিনটি শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন