রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩

‘আইজিপি কাপ’ পুলিশ কাবাডিতে খুলনা আরআরএফ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

‘আইজিপি কাপ’ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপে খুলনা আরআরএফ কাবাডি দল ৫৩-২৪ পয়েন্ট ব্যবধানে খুলনা জেলা কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২১শে জুন) খুলনা জেলা পুলিশের আয়োজনে খুলনা পুলিশ লাইন্স (শিরোমনি) মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের পুরস্কার বিতরণ করা হয়।

খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে মোঃ জিহাদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) একেএম নাহিদুল ইসলাম। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, কমান্ড্যান্ট (এসপি) মোছাঃ তাসলিমা খাতুনসহ খুলনা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন