রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

এক ওভারে তাসকিনের ২ চমক

ক্রীড়া প্রতি‌বেদক

ইয়ানেমান মালানকে শরিফুল ফিরিয়েছিলেন আগেই। তবে অন্য পাশে কাইল ভেরেইনা ঠিকই অস্বস্তি বাড়াচ্ছিলেন বাংলাদেশের। সেই ভেরেইনাকে ফেরালেন তাসকিন। থামলেন না সেখানেই। এরপর এইডেন মার্করামকে ফিরিয়ে দলকে রীতিমতো চালকের আসনেই এনে দিলেন তিনি।

ভেরেইনা শুরু থেকেই ছিলেন সাবলীল। দুই চার আর এক ছক্কায় ২৫ বলে করেছিলেন ২১ রান। তাতে শুরুর স্বস্তিটা উবে যেতে শুরু করেছিল বাংলাদেশ শিবির থেকে।

তবে এরপরই তাসকিন এলেন দৃশ্যপটে। নবম ওভারের প্রথম বলটা করলেন অফস্টাম্পে। আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে লাইন মিস করে বসেন ভেরেইনা। এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার।

পরের সাফল্যের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হলো মাত্র ২ বল। সে ওভারের চতুর্থ বলটা অফ স্টাম্পের অনেক বাইরে করেছিলেন তাসকিন। সেটাই তাড়া করতে চেয়েছিলেন মার্করাম। যেমনটা চেয়েছিলেন, তা হয়নি আদৌ। বলটা গিয়ে জমা পড়ে পয়েন্টে থাকা মিরাজের হাতে। ৩৬ রানে তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন