রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

নগরীতে কাল বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলের উদ্বোধন কাল। শনিবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নগরীর আটরা গিলাতলাস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মো. সাইফুল ইসলাম।

উদ্বোধনী ম্যাচে খুলনা জেলা ফুটবল দল বনাম যশোর জেলা ফুটবল দল মুখোমুখি হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন