রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

খুলনা জেলা ফুটবল দলের চূড়ান্ত দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ফুটবলে অংশগ্রহণের লক্ষে্য খুলনা জেলা ফুটবল দলের ২০ সদস্য’র চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে জেলা ফুটবল এ্যসোসিয়েশন (ডিএফএ)। শনিবার বিকেলে বিকেএসপির মাঠে বাঁছাই শেষে এ দল ঘোষণা করা হয়।

ঘোষিত দলের খেলোয়াড়রা হলেন লালু, আলী আকবর, মেহেদী, আশরাফুল, তারা, শিমুল, টুটুল, রাকিব, কাসেম, মশিউল কবির বাপ্পী, তপু তরফদার, সাব্বির, রায়হান, রবিউল, পুষ্পক, সুজন, হৃদয়, জয়দুল হাসান বাপ্পী, নাজমুল ও লিটন।

নির্বাচিত খেলোয়াড়দের ৩০ নভেম্বর সকাল সাড়ে ৭টায় নগরীর রেলওয়ে মাঠে অনুশীলন শুরু হবে।

খুলনা গেজেট/ টি আই

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন