কেশবপুরে গ্রাম বাংলার ঐতিহ্য ঢালী খেলা

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুর পৌরসভার ভোগতি গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্য ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার কেশবপুর পৌরসভার ভোগতি যুবসমাজের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে।

ঢালী খেলায় মনিরামপুর উপজেলার চন্ডিপুর দলের মধ্যে ভোগতি দলের খেলা অনুষ্ঠিত হয়েছে এবং চন্ডিপুর দল চাম্পিয়ান হয়েছে। চাম্পিয়ান দলকে পুরষ্কার হিসেবে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন ভোগতি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা আব্দুল,সাংবাদিক মাছুম বিল্লাহ গফুর প্রমুখ।

গ্রাম বাংলার ঐতিহ্য ঢালী খেলা দেখতে উপস্থিত হয়ে বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ খেলা উপভোগ করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন