রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

চতুর্থ বারের মত আবারও বিসিবির সভাপতি পাপন

গেজেট ডেস্ক

টানা চতুর্থ বারের মত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন নাজমুল হাসান পাপন। বুধবার বোর্ড নির্বাচনে পরিচালক পদে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার নব্য নির্বাচিত হওয়া পরিচালনা পর্ষদের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারো সভাপতির পদে বসছেন পাপন।

এর আগে ২০১২ সালে সরকারের মনোনীত হয়ে প্রথমবারের মতো বোর্ড সভাপতি পদে বসেছিলেন নাজমুল হাসান পাপন। এরপর ২০১৩ এবং ২০১৭ সালে বোর্ড নির্বাচনে বিপুল প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে জয় লাভ করেছিলেন তিনি।

এবারের নির্বাচনে ২৩ পদের বিপরীতে ৩২ জন কাউন্সিলর মনোনয়ন পত্র তুলেছিলেন। ২৫ জনের কমিটির অন্য দুইজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত হয়ে। মনোনয়ন নেওয়াদের মধ্যে চারজন প্রত্যাহারের ঘোষণা দেন। যদিও তিনজন নির্ধারিত সময়ে না দেওয়ায় তা আমলে নেয়নি নির্বাচন কমিশন।

ক্যাটাগরি-১ এর পাঁচ বিভাগ থেকে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২৭ ভোটারের মধ্যে ১১৪ জনের ভোটে ২৩ জন নির্বাচিত হন। তাদের মধ্য থেকে সকল পরিচালকের সম্মতিক্রমে আবারও সভাপতি পদে বসতে যাচ্ছেন পাপন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন