বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

বঙ্গবন্ধু মহিলা বাস্কেটবল প্রতিযোগিতার শিরোপা ঢাকার

নিজস্ব প্রতিবেদক, যশোর

মুজিববর্ষ উপলক্ষে যশোরে আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবল প্রতিযোগিতায় শিরোপা জয় করেছে ঢাকা জেলা দল। সোমবার (০৪ অক্টোবর) বিকালে জেলা ক্রীড়া সংস্থার মাঠে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঢাকা জেলা দল ৫৫ পয়েন্ট পেয়ে শিরোপা লাভ করে। তাদের বিপরীতে চট্টগ্রাম জেলাদল ৩৭ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তমিজুল ইসলাম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কমান্ডার এ কে সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীর প্রমুখ।

উল্লেখ্য, ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাসহ ১০ জেলার বাস্কেটবল খেলোয়াড়রা অংশ গ্রহণ করেন।

‌‌‌খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন