শনিবার । ১৮ই এপ্রিল, ২০২৬ । ৫ই বৈশাখ, ১৪৩৩

খুলনা সিনিয়র ডিভিশন ফুটবল লীগের এন্ট্রি আহবান

ক্রীড়া প্রতিবেদক

খুলনা সিনিয়র ডিভিশন ফুটবল লীগের এন্ট্রি আহবান করা হয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্ধারীত ১৬টি ক্লাবকে এন্ট্রি ফি ৪৫০০ টাকা ও এফিলিয়েশন ফি ৫০০ টাকাসহ মোট ৫০০০ টাকা জমা দিতে হবে।

গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় নগরীর একটি অভিজাত রেস্তোরায় জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন এ্যসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম রহমান বাবু ও মুস্তাফিজুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলি, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য এ মনসুর আজাদ, মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু, সুজন আহমেদ, জামিল আখতার লেলিন ও মনিরুজ্জামান মহসীন।

সভায় সুজন আহমেদকে লীগ কমিটির সম্পাদক ও মনিরুজ্জামান মহসীনকে সহ সম্পাদক এবং ক্লাব থেকে একজনকে সদস্য করে লীগ কমিটি ঘোষণা করা হয়। বিস্তারিত জানার জন্য এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির (০১৭১১-৩২৪১২৩) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন