বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

একাদশে নাসুম-মুস্তাফিজ, নেই তাসকিন-সাইফউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার নানা শর্ত আর আবদার মেনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। টসের মাধ্যমে শুরু হয়ে গেল আনুষ্ঠানিকতা। সোমবার (৩ আগস্ট) মিরপুরের শেরেবাংলায় প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া।বাংলাদেশের মাটিতে লড়াই বলেই প্রথম টি-টোয়েন্টিতে দুই দলেই আছে স্পিন নির্ভরতা। বাংলাদেশের একাদশে ফিরেছেন নাসুম আহমেদ। ওদিকে অস্ট্রেলিয়া দলে আছে দুই স্পিনার অ্যাশটন অ্যাগার আর অ্যাডাম জ্যাম্পার উপস্থিতি।

দলে এছাড়াও ফিরেছেন মুস্তাফিজুর রহমান। নাসুম-মুস্তাফিজকে জায়গা করে দিতে দলে জায়গা হারিয়েছেন জিম্বাবুয়েতে শেষ টি-টোয়েন্টি খেলা সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপ, মিচেল মার্শ, মোজেস হেনরিকেস, ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন