বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। রোববার (১ আগস্ট) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অজিদের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করে।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে কারা খেলবেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে। দলে জায়গা পেয়েছেন পেসার রুবেল হোসেন। আছেন তাইজুল ইসলামও। মঙ্গলবার (৩ আগস্ট) পাঁচ ম্যাচ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ে সফর থেকে এসে তিনদিনের কোয়ারেন্টাইন শেষ করে ১ আগস্ট অনুশীলনে ফেরে টাইগাররা। এদিন বাংলাদেশ দলের ১৬ সদস্য অনুশীলনে উপস্থিত থাকলেও ছিলেন না মোসাদ্দেক হোসেন সৈকত। শঙ্কা উড়িয়ে দিয়ে এই অলরাউন্ডারের নামও পাওয়া গেছে ঘোষিত স্কোয়াডে।

ক্রিকেট অস্ট্রেলিয়া শর্ত অনুযায়ী জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা ক্রিকেটারদের অন্তত সিরিজ শুরুর ১০ দিন আগে বলয়ের মধ্যে প্রবেশ করতে হবে। সে মারপ্যাঁচে অজিদের বিপক্ষে খেলা হচ্ছে না মুশফিকুর রহিম ও লিটন দাসের। চোটের কারণে খেলছেন না তামিম ইকবাল।

এক নজরে বাংলাদেশ স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন