ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল গোটা দেশ। একদিকে যখন মুম্বইয়ের শিবাজি পার্কে কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি, তখন অন্যদিকে দেশের সব জেলায় জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোট। স্বাভাবিকভাবেই মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে দেশের বিভিন্ন শহর উত্তাল। এমন আবহেই ‘ককরোচ’দের বিক্ষোভে বিপুল সাড়া মুম্বাইয়ের শিবাজী পার্কে। স্বয়ং বলিউডের প্রথম সারির তারকা নাসিরুদ্দিন শিবাজী পার্কে সামিল হন।
একরকম উত্তাল পরিস্থিতিতেই শিবাজি পার্কে গিয়ে ককরোচদের পাশে দাঁড়ালেন নাসিরুদ্দিন শাহ। বিক্ষোভস্থলে গিয়ে ‘ককরোচ’ প্রধান অভিজিৎ দীপকের সঙ্গে দেখা করে কথাও বলেন তিনি।
জানা গিয়েছে, বাণিজ্যনগরীর শিবাজি পার্কে বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। যার জেরে শেষমেশ অভিজিৎ দীপকেরা ‘জেল ভরো’ কর্মসূচির ডাক দেন। খবর, বৃহস্পতিবার রাত থেকেই মায়ানগরীতে জমায়েত শুরু করেছেন ‘আরশোলা’রা। সেদিন রাতেই বিক্ষোভ দমনে ধরপাকড় শুরু করে পুলিশ।
জমায়েতের জন্য কিছুক্ষণের জন্য থানায় তুলে নিয়ে যাওয়া হয় ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকেকেও। যদিও খানিক বাদেই তাঁকে ছেড়ে দেওয়া হয়, তবে ভারতীয় নাগরিক সংহিতার ১৬৩ ধারার অধীনে এহেন জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমন উত্তাল পরিস্থিতিতেই শিবাজি পার্কে গিয়ে ককরোচদের পাশে দাঁড়ালেন নাসিরুদ্দিন শাহ। বিক্ষোভস্থলে গিয়ে ‘ককরোচ’ প্রধান অভিজিৎ দীপকের সঙ্গে দেখা করে কথাও বলেন তিনি। শুধু তাই নয়, বিক্ষোভ কর্মসূচী থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দীপককে আলিঙ্গন করে বিক্ষোভের প্রশংসা করতেও দেখা যায় নাসিরুদ্দিনকে।
গান্ধী জয়ন্তীর দিন বলিউডের বর্ষীয়াণ অভিনেতার এহেন আচম্বিত উপস্থিতিকে আন্দোলনের প্রতি সমর্থন হিসেবেই দেখছে ‘ককরোচ’রা।






































