নন্দীগ্রামে কংগ্রেসের হয়ে বেরিয়ে দুুই লেখক আটক

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে প্রচারে যাওয়ার পথে কংগ্রেসের দুই নেতাকে আটক করল পুলিশ। প্রদেশ কংগ্রেসের দাবি, মতুয়া সম্প্রদায়ের অধিকার রক্ষা আন্দোলনের অন্যতম নেতা তথা কংগ্রেস নেতা-লেখক সুকৃতি রঞ্জন বিশ্বাস এবং সদ্য কংগ্রেসে যোগ দেওয়া লেখক-সমাজকর্মী মানিক ফকিরকে চণ্ডীপুরের একটি হোটেল থেকে বেরোনোর পর পুলিশ আটক করে নন্দীগ্রাম থানায় নিয়ে যায়। বুুধবার (৩০ সেপ্টেম্বর) সাতসকালেই এই আটকের ঘটনাটি ঘটে।

বুধবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের তরফে জারি করা জরুরি প্রেস বিবৃতিতে এই অভিযোগ করা হয়েছে। দলের বক্তব্য, নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের হয়ে প্রচারের কাজে যুক্ত ছিলেন সুকৃতি রঞ্জন বিশ্বাস ও মানিক ফকির। সেই সূত্রে তাঁরা কিছুদিন ধরে চণ্ডীপুরের হোটেলে থাকছিলেন। প্রচারের উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার সময়ই তাঁদের পুলিশ আটক করে।

এই ঘটনায় কলকাতাসহ পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন