রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ : পুলিশ ও সিটি কর্পোরেশনের গাড়ি ভাংচুর-আগুন

গেজেট প্রতিবেদন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি কর্পোরেশনের ৩টি ময়লার গাড়িতে আগুন এবং একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাংচুর করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন