হামলা মোকাবিলায় একসঙ্গে কাজ করবে সৌদি-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মক্কা নগরী ও দেশটির বেসামরিক-অর্থনৈতিক স্থাপনায় হামলা মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে সৌদি আরব ও পাকিস্তান। এ নিয়ে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় দুই দেশের সামরিক বাহিনীর প্রধানদের বৈঠকের পর এ আলোচনা হয়।

এক্সে দেওয়া এক পোস্টে প্রিন্স খালিদ বলেন, সামরিক বাহিনীর প্রধানদের বৈঠকের ফলাফলকে স্বাগত জানিয়েছেন তারা। বৈঠকে পবিত্র মক্কা নগরী এবং সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো ‘জঘন্য হামলা’ নিয়েও আলোচনা হয়েছে।

প্রিন্স খালিদ বলেন, যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী এসব হামলা মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ চালিয়ে যাবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন