রক্তাক্ত মণিপুর : নিহত ৪ কুকি, আহত ৬

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

উত্তর অপূর্ব ভারতের মণিপুর রাজ্য রক্তাক্ত। মণিপুরে অজ্ঞাত পরিচিত বন্দুকধারীদের জোড়া হামলায় কুকি-জো সম্প্রদায়ের চার সদস্য নিহত হয়েছেন।‌ তাঁদের মধ্যে দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। হামলায় ছ’বছরের একটি শিশু গুলিবিদ্ধ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নাগা-সংখ্যাগরিষ্ঠ তামেনলং জেলার প্রত্যন্ত কুকি-জো গ্রাম এল টোলেনে ভোরবেলার জঙ্গিরা হামলা চালালে লিংজাঙ্গাই সিংসিত ও তাঁর স্বামী সেইনেহ সিংসিত নিহত হন বলে মণিপুর পুলিশের সদর দফতর সূত্রে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলায় ওই দম্পতির ছয় বছরের ছেলে পুত্র হেনমিসনাং আহত‌ হয়।‌ উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে অসমের শিলচরে নিয়ে যাওয়া হয়েছে। তার বড় দুই ভাই অল্পের জন্য বেঁচে গিয়েছে।

রবিবারই দ্বিতীয় হামলাটি ঘটে বিকেলে তামেনলং সীমান্তবর্তী নাগা-সংখ্যাগরিষ্ঠ ননি জেলার লংপি গ্রামে। কুকি-জো সম্প্রদায়ের এক নেতা জানান, গৃহস্থালীর জরুরি কাজ করার সময় এক অতর্কিত হামলায় রোয়েল গ্যাংটে ও জুলি সিংসন নামের এক পুরুষ ও এক নারী নিহত হন। ওয়েস্টার্ন ভিলেজ ভলান্টিয়ার্সের ওবেদ সিংসন জানান, জুলি গর্ভবতী ছিলেন।

১৯৯৩ সালের এই দিনে শুরু হওয়া কুকি-নাগা সংঘাতে নিহত সম্প্রদায়ের সদস্যদের স্মরণে কুকি-জো সম্প্রদায় ১৩ সেপ্টেম্বর ‘সাহনিত নি’ বা ‘কুকি কালো দিবস’ হিসেবে পালন করে।

আরো উল্লেখ্য ,২০২৩ সালের মে মাস থেকে আদিবাসীদের দুটি গোষ্ঠীর মধ্যে এই দাঙ্গা প্রকাশ্যে আসে। নাগা ও কুকিদের মধ্যে। হিন্দু ও খ্রিস্টান আদিবাসীদের এই দাঙ্গার প্রভাব পড়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন