পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ বা ইতিবাচক মনোভাব দেখিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গতকাল সংসদে বলেন, যদি বাংলাদেশ এতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব পায় তাহলে তারা বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখবেন।
এরআগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, মধ্যপ্রাচ্যের একটি নিরাপত্তা ব্যবস্থায় যদি বাংলাদেশ যুক্ত হওয়ার আমন্ত্রণ পায় তাহলে তারা এটি ইতিবাচক হিসেবে নেবেন।
এ নিয়ে শুক্রবার (২৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংসদে দেওয়া বক্তব্যটি রণধীরের দৃষ্টিগোচর করেন এক সাংবাদিক।
জবাবে রণধীর বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব বিষয়ের ওপর সার্বক্ষণিক নজর রাখি।”
এছাড়া রংপুরে এক শিক্ষক ও তার স্ত্রী-সন্তানদের হত্যা নিয়েও প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে রণধীর বলেন, তিনি বাংলাদেশের হিন্দু সম্পদ্রায়ের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আর বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের।
খুলনা গেজেট/এএজে

