মর্গে লাশ রাখার জায়গা নেই নেপালে

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে বুধবারের আকস্মিক বন্যায় স্রোতের তোড়ে অনেক লাশ ভেসে দূরের জেলাগুলোতে চলে গেছে। প্রতিনিয়তই বাড়ছে লাশের সংখ্যা। এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে ভয়াবহ বন্যা মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। স্থানীয় হাসপাতালগুলোর মর্গে এত লাশ রাখার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় লাশ রাখার জন্য আলাদা ভবন নির্ধারণ করছে কর্তৃপক্ষ।

ফলে নিহতদের পরিচয় শনাক্ত করা এবং লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠমান্ডু থেকে প্রায় ১৮৬ কিলোমিটার দক্ষিণে চিতওয়ানে ২২১টি লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে নওয়ালপরাসি পূর্ব এলাকা থেকে ১৩৪টি লাশ পাওয়া গেছে।

চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার গণেশ আরিয়াল বিবিসিকে বলেছেন, অনেক লাশের অবস্থা ভালো নেই। ফলে সেগুলো সংরক্ষণ ও ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় হাসপাতালের মর্গেও আর লাশ রাখার জায়গা নেই। এ কারণে লাশ রাখার জন্য আপাতত একটি সরকারি ভবন নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। নেপালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫৪৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

সূত্র: বিবিসি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন