রবিবার । ৮ই মার্চ, ২০২৬ । ২৩শে ফাল্গুন, ১৪৩২

ইরান ইস্যুতে সংলাপের আহ্বান এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানকে ঘিরে উত্তেজনা কমাতে সংলাপের পরিবেশ তৈরিতে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এ বিষয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

তুরস্কের প্রেসিডেন্সির এক বিবৃতিতে জানানো হয়, শনিবার (৭ মার্চ) ফোনালাপে এরদোয়ান বলেন, ইরান ইস্যুতে সংলাপের পথ তৈরি করতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইরানের ওপর হামলার পরবর্তী পরিস্থিতি আঙ্কারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দীর্ঘমেয়াদি সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তুরস্কের প্রেসিডেন্ট।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন