সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

অবস্থার অবনতি, ফের লাইফ সাপোর্টে আতাউর রহমান

বিনোদন ডেস্ক

দেশের নাট্যাঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আতাউর রহমানের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার দফায় দফায় অবনতি হওয়ায় উদ্বেগ বাড়ছে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নিজ বাসায় আকস্মিকভাবে পড়ে যান আতাউর রহমান। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পরপরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেখা দিলে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে নেন। পুনরায় অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে দ্বিতীয়বারের মতো লাইফ সাপোর্টে রাখেন।

বাবার বর্তমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে শর্মিষ্ঠা রহমান বলেন, ‘বাবার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন