যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবারে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ২৬ হাজার ৭০০ জন অংশ নিচ্ছে। গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭ হাজার ৫১৪ জন। আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। খুলনার ৮৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ৭ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। জেলা প্রশাসক হুরে জান্নাত এ সভার সভাপতিত্ব করেন।
আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামি ২০ মে পরীক্ষা শেষ হবে।
খুলনা গেজেট/এনএম

