শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে খুবি এনটিএ’র অভিনন্দন

গেজেট প্রতিবেদন

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ বিএনপির ১৭ বছরের আন্দোলন-সংগ্রামকে ম্যান্ডেট দিয়ে বিপুল ব্যবধানে বিজয়ী করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ)-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এনটিএ’র সভাপতি প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দেশের এই পরিবর্তনমুখী সময়ে নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব জাতির সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তারা আশা প্রকাশ করেন, নতুন মন্ত্রিসভা দেশের সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন